Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

মিসরের দক্ষিণাঞ্চলের সোহাগ প্রদেশের মরুভূমি এলাকায় মঙ্গলবার গভীর রাতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোহাগ প্রদেশের গভর্নর তারেক আল-ফিকি সিনহুয়াকে বলেন, ‘আহতদের সোহাগ পাবলিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ১৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে ছুটে গেছে।’

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে মাইক্রোবাস বেপোরোয়া গতিকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

মিসরে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা রাস্তা ও ট্র্যাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণেই এসব দুর্ঘটনা ঘটে।

গত কয়েক বছর ধরে সড়কে দুর্ঘটনা কমাতে মিসর পুরনো রাস্তা সংস্কার, নতুন রাস্তা এবং সেতু নির্মাণ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য