Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুক্তির পরই আজ ইসলামাবাদের জনসভায় ভাষণ দেবেন ইমরান খান

মুক্তির পরই আজ ইসলামাবাদের জনসভায় ভাষণ দেবেন ইমরান খান

পাকিস্তানের সর্বোচ্চ আদালত থেকে মুক্তির পরই জনসভার ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। শুক্রবার (১২ মে) সকালে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় সকল ‘দেশপ্রেমিকদের’ জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

বৃহস্পতিবার (১১ মে) রাতে দলের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছে পিটিআই। পোস্টে পিটিআই জানিয়েছে, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ও পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পিটিআই আগামীকাল (শুক্রবার) সকালে পাকিস্তানিদের ইসলামাবাদে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সব বয়সের দেশপ্রেমিক পাকিস্তানিদের ১২ মে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।


এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে মুক্তির আদেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ভবন থেকে তাকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল। এর পরপরই নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়ে পুরো পাকিস্তান। দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় পিটিআই নেতাকর্মীদের। রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের চারটি প্রদেশের বিভিন্ন শহরে রাষ্ট্রীয় বিভিন্ন ভবন, সেনানিবাস ও সেনাদফতরেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

এর মধ্যেই পাকিস্তানের জাতীয় জবাবদিহি আদালত ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)’ পিটিআই চেয়ারম্যানের আট দিনের রিমান্ড মঞ্জুর করে। সবশেষ বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এনএবি’কে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী আজ তাকে সর্বোচ্চ আদালতে হাজির করা হলে হাইকোর্ট আদালত প্রাঙ্গণ থেকে পিটিআই প্রধানকে গ্রেফতার ‘অবৈধ’ উল্লেখ করে ইমরানকে দ্রুত মুক্তির নির্দেশ দেশ। মুক্তির পর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, আমি দেশের কোনো ক্ষতি চাই না এবং জনগণকে উসকে দিতে চাই না। আমি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য