Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুক্তির পর পরিবারের সঙ্গে তুরস্কে সাদি গাদ্দাফি

মুক্তির পর পরিবারের সঙ্গে তুরস্কে সাদি গাদ্দাফি

কারামুক্তির পর পরিবারের সঙ্গে তুরস্কে অবস্থান করছেন লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন তার পরিবারের মুখপাত্র লিবিয়ার সাবেক তথ্যমন্ত্রী মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম বলেন, সাদি তার পরিবারের সঙ্গে তুরস্কে আছেন। গত সপ্তাহে ত্রিপোলির কারাগার থেকে সাদির সঙ্গে আরও অনেকে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গাদ্দাফির সাবেক মন্ত্রিসভার সদস্য ও গোয়েন্দা প্রধান আহমেদ রমাদান।

সাদি তার প্লেবয় জীবনযাপনের জন্য বেশ আলোচিত ছিলেন। পাশাপাশি তিনি ইতালির পেশাদার ফুটবলার ছিলেন।

সাদির বিরুদ্ধে অভিযোগ ছিল, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করার পাশাপাশি ২০০৫ সালে লিবিয়ার ফুটবল কোচ বশির আল-রায়ানিকে হত্যা। পরে ২০১৮ সালের এপ্রিলে তাকে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।

২০১১ সালে লিবিয়ায় গণ-আন্দোলন চলাকালে তৎকালীন একদল বিদ্রোহী গাদ্দাফিকে আটকের পর হত্যা করে। সে সময় তার ছেলে সাদি নাইজারে পালিয়ে যান। ২০১৪ সালে লিবিয়া সরকারের আহ্বানে তাকে দেশটির কাছে ফিরিয়ে দেয় নাইজার। তারপর থেকে তিনি কারাবন্দী ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য