Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুসলিম শিশুকে হত্যার হুমকি, মার্কিন স্কুল শিক্ষক গ্রেফতার

মুসলিম শিশুকে হত্যার হুমকি, মার্কিন স্কুল শিক্ষক গ্রেফতার

ইসরাইলি পতাকা দেখে বিক্ষুব্ধ মুসলিম শিশুকে ‘মাথা কেটে ফেলার হুমকি’ দেয়ার অভিযোগে মার্কিন স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শেরিফের ডেপুটির লেখা অভিযোগ অনুসারে, বেঞ্জামিন রিস নামে ৫১ বছর বয়সী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চিৎকার করতে শোনা গেছে। তিনি ৭ ডিসেম্বর তিন ছাত্রীকে বলেছেন, তোমাদের মাথা কেটে ফেলা হবে।

তাকে আরো বলতে শোনা গেছে, ‘আমার গাড়ির পেছনে (এক ছাত্রীকে) টেনে আনুন’ এবং সে তার গলা কেটে ফেলবে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের নজরদারি ভিডিওতে রিসকে জর্জিয়ার ওয়ার্নার রবিন্সের ওয়ার্নার রবিন্স মিডেল স্কুলের হলওয়েতে তিন শিক্ষার্থীর পিছু নিতে দেখা যায়।

শিক্ষার্থীদের মধ্যে একজন শেরিফের ডেপুটিকে জানান, তিনি রিসকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন ক্লাসরুমে একটি ইসরাইলি পতাকা ঝুলছে। গাজায় ইসরাইলের পদক্ষেপের কারণে তিনি এটিকে আপত্তিকর বলে মনে করেছেন। পরে তিনি ক্লাশরুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেন রিস।

রিসকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, ২০ জনেরও বেশি প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুসারে তৃতীয় ডিগ্রিতে সন্ত্রাসবাদী হুমকি এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছিল। তিনি জামিনে মুক্ত আছেন।
সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য