Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘মুহাম্মদ’ যুক্তরাজ্যের জনপ্রিয় নামের তালিকায়

‘মুহাম্মদ’ যুক্তরাজ্যের জনপ্রিয় নামের তালিকায়

মুহাম্মদ নামটি আবারও ব্রিটিশ শিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে। এবার নামটি ছেলেশিশুদের জনপ্রিয় নামের তালিকার পঞ্চম স্থানে আছে। শিশুদের জন্ম নিবন্ধনের তথ্যের ভিত্তিতে সর্বাধিক পছন্দের ১০০ নামের তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)।

অবশ্য মুহাম্মদ নানাজন নানাভাবে লিখে থাকেন। যুক্তরাজ্যে যে বানানের নামটি জনপ্রিয় হিসেবে স্বীকৃতি পায়, তা হলো Muhammad। আবার অন্য বানানে লেখা Mohammed ও Mohammad নামও জনিপ্রয়তার দিক থেকে যথাক্রমে ৩২ ও ৭৪তম স্থানে আছে। বানানের ভিন্নতা থাকলেও সাধারণত মুসলিমরা মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রতি তীব্র ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই এ নাম রাখে।

এদিকে আব্রাহামিক তিন ধর্মের অনুসারীদের কাছে নুহ (Noah) নামটি খুবই সম্মানিত। নুহ নামটি ব্রিটিশ ছেলেশিশুদের জনপ্রিয়তার দিক থেকে চতুর্থ স্থানে আছে। মূলত এ নামে ইসলামপূর্ব যুগে আল্লাহর প্রেরিত একজন নবী ছিলেন। ১০০ জনপ্রিয় নামের মধ্যে আরো আছে ইউসুফ ও ইবরাহিম। উভয়টি ইসলামপূর্ব দুজন সম্মানিত নবীর নাম। যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগের (ওএনএস) তথ্য মতে, ১৯৯৬ সাল থেকে ওপরের তিনটি নাম জনপ্রিয়তার শীর্ষে আছে।

ব্রিটিশ শিশুদের জনপ্রিয় নামের তালিকার মধ্যে আরো আছে জর্জ, অলিভার, আর্থার, নোয়াহ, মুহাম্মদ, লিও, অস্কার, হ্যারি, আর্চি ও জ্যাক। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বড় সন্তানের নাম জর্জ। আর তাঁদের তৃতীয় সন্তানের নাম আর্থার।

ওএনএসের কর্মকর্তা সিয়ান ব্র্যাডফোর্ড বলেন, ‘বিভিন্ন টিভি শো বা সেলিব্রিটিসহ সমাজে জনপ্রিয় সংস্কৃতি শিশুর নাম চয়নে অনুপ্রেরণা জোগায়। এমন জনপ্রিয় নামগুলোর মধ্যে রয়েছে মায়েভ (Maeve), ওটিস (Otis) ও মারগট (Margot)। বিভিন্ন টিভি শো ও সেলিব্রিটির নাম থেকে এই নামগুলো জনপ্রিয় হয়।’ এদিকে ১০০ জনপ্রিয় নামের তালিকায় থাকা মুসলিম মেয়েদের নাম হিসেবে মরিয়ম ৮৬তম ও আয়েশা ১০০তম স্থানে আছে। যুক্তরাজ্যের ব্ল্যাকবার্ন, লুটন, পেন্ডল, রেডব্রিজ ও টাওয়ার হ্যামলেটস এলাকায় মরিয়ম শীর্ষস্থানে আছে। এদিকে আয়েশা নামটি লেস্টার ও বোল্টন শহরে জনপ্রিয়তার শীর্ষস্থানে আছে।

মূলত ১০০ নামের মধ্যে মুহাম্মদ নামটি এবারই প্রথম জনপ্রিয়তার শীর্ষে এমন নয়, বরং ১৯২৪ সালে নামটি প্রথমবার জনপ্রিয়তার দিক থেকে ৯১তম স্থান অধিকার করে।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য