Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুক্তরাজ্যের ১০ শহরে উন্মুক্ত ইফতার আয়োজনের উদ্যোগ

যুক্তরাজ্যের ১০ শহরে উন্মুক্ত ইফতার আয়োজনের উদ্যোগ

যুক্তরাজ্যে রমজান উপলক্ষে আয়োজিত সর্ববৃহৎ আয়োজন উন্মুক্ত ইফতার। এক দশকে পাঁচ লাখের বেশি মানুষ এই আয়োজনে যুক্ত হয়েছে। এখন তা যুক্তরাজ্যের মুসলমানদের জনপ্রিয় উৎসবগুলোর একটি। প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিতে এবার যুক্তরাজ্যের ১০টি শহরে মাসজুড়ে উন্মুক্ত ইফতার ও রমজান উৎসবের আয়োজন করছে দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্ট।

এরই ধারাবাহিকতায় আগামী ২৩ মার্চ ব্র্যাডফোর্ড ক্যাথেড্রালে আয়োজনের মধ্য দিয়ে উন্মুক্ত ইফতারের এই উৎসব শুরু হবে। এরপর ২৪ মার্চ লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে এবং পরদিন বিশপসগেটে অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ক্লাবের সহযোগিতায় উন্মুক্ত ইফতারের আয়োজন করা হবে। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এবারই প্রথম কোনো ক্লাব এমন আয়োজন করতে যাচ্ছে।

আরো যেসব শহরে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হবে তা হলো—ব্রাইটনের হোভ অ্যালবিয়ন, শেফিল্ডের আইসল্যান্ড মিউজিয়াম, ম্যানচেস্টার ক্যাথিড্রাল, কুইন্স পার্ক রেঞ্জার্স, লন্ডনের ব্রিটিশ লাইব্রেরি, লিভারপুল ব্রডগেট, গ্রেনারি স্কয়ার, গেটসহেডের বালটিক সেন্টার, বার্মিংহাম, ক্যামব্রিজ, গ্লুচেস্টার ও কনভেনট্রি ক্যাথেড্রাল।

রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, ‘রমজান উৎসব ও উন্মুক্ত ইফতারের মাধ্যমে গত এক দশকে পাঁচ লাখের বেশি মানুষ যুক্ত হয়েছে। রমজান টেন্ট প্রজেক্টের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আমরা যুক্তরাজ্যের ১০টি শহরে এ আয়োজন করতে যাচ্ছি। এতে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকদের আমন্ত্রণ।’

২০১৩ সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী ওমর সালহার নেতৃত্বে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ইফতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তী সময়ে রমজান টেন্ট প্রজেক্ট হিসেবে পরিচিতি লাভ করে। এরপর প্রতিবছর যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এই আয়োজনের পরিধি বাড়তে থাকে। এরই মধ্যে ২০টির বেশি শহরে এবং চার মহাদেশে এই সংস্থার আওতায় উন্মুক্ত ইফতার অনুষ্ঠিত হয়। ২০২২ সালে সামাজিক সংগঠন হিসেবে তা ন্যাশনাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড অর্জন করে। এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন ওমর সালহা।

সূত্র : রমজান টেন্ট প্রজেক্ট ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য