Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুক্তরাজ্যে সব ধর্মের অনুসারীদের জন্য উন্মুক্ত মসজিদ

যুক্তরাজ্যে সব ধর্মের অনুসারীদের জন্য উন্মুক্ত মসজিদ

করোনাকালের দীর্ঘ দুই বছর বিরতির পর মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের (এমসিবি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভিজিট মাই মস্ক’ কর্মসূচি। শনিবার ও রবিবার (৩-৪ সেপ্টেম্বর) ইংল্যান্ডের দুই শতাধিক মসজিদে তা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেদিন স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত ক্যাম্পেইনে অংশ নেওয়া মসজিদগুলো সব ধর্মের অনুসারীর জন্য উন্মুক্ত থাকবে। মসজিদ আসার আমন্ত্রণ জানাতে ‘হ্যাশট্যাগভিজিটমাইমস্ক’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে প্রচারণা।

এক ভিডিও বার্তায় এমসিবি এর মহাসচিব জারা মুহাম্মদ সবাইকে মসজিদে আসার আমন্ত্রণ জানান।

বার্মিংহাম মেইল সূত্রে জানা যায়, সব ধর্মীয় সমপ্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে প্রতিবছর এ ক্যাম্পেইন আয়োজন করে যুক্তরাজ্যের মুসলিমদের বৃহত্তম সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। সর্বশেষ ২০১৯ সালে ভিজিট মাই মস্ক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। সেদিন মসজিদে ইসলামী প্রদর্শনী, আরবি ক্যালিগ্রাফিসহ নানা ধরনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি থাকে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ বিভিন্ন স্থানের মসজিদগুলো এই দিন সবার উন্মুক্ত রাখা হয়।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন সূত্রে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রথম বছরই মুসলিম-অমুসলিম সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে মসজিদভিত্তিক এ কর্মসূচি। প্রথম বছর যুক্তরাজ্যের ২০টি মসজিদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেও বর্তমানে এ সংখ্যা বেড়ে দুই শতাধিক পর্যন্ত পৌঁছেছে। তা ছাড়া প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রধান ও লন্ডনের মেয়র, স্থানীয় সাংসদ, জ্যেষ্ঠ রাজনীতিবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই দিন নিজেদের মসজিদগুলো পরিদর্শনে আসেন।

সূত্র : বার্মিংহাম মেইল ও এমসিবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য