Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাঁদের তলব করেন। পরে ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন শেরক্লিফ, জার্মানির রাষ্ট্রদূত হানস উডো মুজেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস সেখানে হাজির হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাঁদের বলেছেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ আওতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে ইসরায়েলের হামলার নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। এর জবাবে গতকাল শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।

এ ঘটনায় ইউরোপের তিনটি দেশের ‘দ্বিমুখী আচরণের’ সমালোচনা করেন পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক। তিনি বলেন, যেকোনো অবৈধ শক্তি প্রয়োগের বিরুদ্ধে ইরান দৃঢ়তার সঙ্গে তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থকে রক্ষা করবে।

যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতেরা বলেছেন, শিগগিরই তাঁরা নিজ দেশের রাজধানীতে এই বার্তা পৌঁছে দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য