Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার (১৮ নভেম্বর) বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে প্রায় এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করবে।

Image

সৌদি যুবরাজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হয়, আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে এই ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগে বাড়িয়ে আমরা প্রায় এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি।’

তিনি বলেন, দুই দেশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চুম্বকসহ অনেক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করবে। যা প্রচুর বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

এ সময় ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন এক ট্রিলিয়ন হবে?’ জবাবে সৌদি যুবরাজ বলেন, ‘নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি, সেগুলোই এ বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।’

বিনিয়োগে সম্মত হওয়ার জন্য ট্রাম্প তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছেন, এবং যেহেতু তিনি আমার বন্ধু, তিনি হয়তো এটিকে এক ট্রিলিয়ন ডলারে বাড়াতে পারেন। কিন্তু আমাকে এটা নিয়ে কাজ করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা ৬০০ বিলিয়ন ডলারের ওপর নির্ভর করতে পারি, তবে এই সংখ্যাটি আরো কিছুটা বাড়তে পারে।’

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষরের পর মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্পের বৈঠককে স্বাগত জানিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, ‘সৌদি-মার্কিন সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই চুক্তিগুলো উভয় দেশে বিনিয়োগকে উৎসাহিত করবে, সৌদি ও যুক্তরাষ্ট্রের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিকে আরো জোরদার করবে।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য