Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরযে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প

যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এ হুমকি দেন। ট্রাম্প বলেন, ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব- যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচেনা করা হবে। 

ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সবসময় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন। এরপর ট্রাম্প এমন পোস্ট করেন। অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি।

গত সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে। এরপর সিক্রেট সার্ভিস থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়। তবে সম্প্রতি ট্রাম্প যে হামলার শিকার হয়েছেন তার সঙ্গে ইরান জড়িত নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তেহরানের সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা জানার পরই ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হয়। তবে তেহরানের পরিকল্পনার সঙ্গে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে সম্প্রতি ঘটে যাওয়া হামলার কোনও মিল নেই। সিএনএনের মতো অন্যান্য সংবাদমাধ্যমেও একই কথা বলা হয়েছে।

ইরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। তবে এ উত্তেজনা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানির ওপর হামলার মধ্য দিয়ে ২০২০ সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তখন এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে নজর রাখছে।

ট্রাস্প এর আগেও ইরানের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছিলেন। ২০১৯ সালে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কোনও কিছুর ওপর ইরান হামলা করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সূত্র: আল-আরাবিয়া নিউজ

বিডি প্রতিদিন/একেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য