Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরযে কারণে বাতিল বাইডেনের ইফতার আয়োজন

যে কারণে বাতিল বাইডেনের ইফতার আয়োজন


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে কয়েকজন মুসলিম মার্কিনি তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ফলে বাতিল করতে হয় এ আয়োজন।হোয়াট হাউস সূত্র জানিয়েছে, গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে বেশ কয়েকজন মুসলিম আমেরিকান ইফতারের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এ কারণে হোয়াইট হাউস ওই অনুষ্ঠান বাতিল করেছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউসের খাবারে অংশ নেওয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পর মঙ্গলবার এই অনুষ্ঠান বাতিল করা হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) উপ-পরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, প্রাথমিকভাবে যেতে রাজি হওয়া আমন্ত্রিতরাসহ অনেক লোক উপস্থিত না হওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

মিচেল বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় শুরুতেই বলেছিল যে হোয়াইট হাউসে গিয়ে খাবার গ্রহণ করা তাদের পক্ষে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে, কারণ গাজায় ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা ও তাদের হত্যা করার বিষয়ে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  

সোমবার সিএনএন ও এনপিআর জানায়, হোয়াইট হাউস একটি ছোট কমিউনিটি ইফতারের প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা দেয়, তারা শুধু মুসলিম সরকারি কর্মীদের জন্য খাবারের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে পৃথক বৈঠক করবে।

ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের কারণে আরব ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তা প্রশমিত করার জন্য এই ইফতার অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।  

সমালোচকরা সতর্ক করে দিয়ে বলছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যালট বাক্সে এই ক্ষোভ বাইডেনের জন্য বিপদ হতে পারে। 

সূত্র আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য