Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযোগির রাজ্যে মুসলিম যুবককে লাঞ্ছনার অভিযোগ

যোগির রাজ্যে মুসলিম যুবককে লাঞ্ছনার অভিযোগ

মুসলিম এক যুবককে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশে। ওই যুবককে জোরপূর্বক ‘জয় শ্রী রাম’ বলানোরও অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যোগি রাজ্যের কানপুর শহরে যুবককে লাঞ্ছিত করার পর রাস্তায় রাস্তায় ঘোরানো হয়। ।

সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক শিশুকন্যা ওই যুবককে আঁকড়ে ধরে আছে। হামলাকারীদের কাছে বাবার মুক্তির জন্য অনুরোধ করছে সেই মেয়েটি।

স্থানীয়রা বলছেন, সেখানে হিন্দু এক নারীকে ধর্মান্তরিত করার চেষ্টা করছিল মুসলিমরা। কানপুর পুলিশ বলছে, এ ঘটনায় স্থানীয়ভাবে বিয়ের ব্যান্ড পরিচালনাকারী এক ব্যক্তি, তার ছেলে ও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে দাঙ্গাচেষ্টার মামলা করা হয়েছে।

হামলার শিকার ব্যক্তির অভিযোগ, আমি রিকশা নিয়ে যাওয়ার সময় হামলাকারীরা আমাকে গালিগালাজ ও মারধর করেছে। তারা আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকিও দিয়েছে। পুলিশের কারণে বেঁচে গেছি।

জানা গেছে, স্থানীয় এক মুসলিম পরিবারের আত্মীয় লাঞ্ছিত ওই ব্যক্তি। এক হিন্দু পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে তার আত্মীয়ের।

পুলিশ বলছে, জুলাইয়ে ওই দুই পরিবার স্থানীয় পুলিশ স্টেশনে একে অপরের বিরুদ্ধে মামলা করেছে। প্রথমে অভিযোগ করে মুসলিমরা এবং পরে হিন্দুরাও অভিযোগ করে।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য