Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররবিবার থেকে টাঙ্গাইল-গাজীপুর-ঢাকা রুটে চালু হচ্ছে তিন ট্রেন

রবিবার থেকে টাঙ্গাইল-গাজীপুর-ঢাকা রুটে চালু হচ্ছে তিন ট্রেন

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আগামী রবিবার থেকে টাঙ্গাইল-গাজীপুর-ঢাকা রুটে চালু হচ্ছে তিনটি ট্রেন। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রেন চালুর কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ট্রেন চালু প্রসঙ্গে গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল করিম জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ ট্রেনগুলোর মধ্যে রবিবার থেকে তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন তিনটি চালুর সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

জাহিদ আহসান ফেসবুকে জানান, গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রজেক্টের কাজ চলছে। কিন্তু ঠিকাদারের দায়িত্বজ্ঞানহীনতার কারণে ধীরগতিতে কাজ হচ্ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। বর্ষাকালে এ দুর্ভোগ কয়েক গুণ বৃদ্ধি পায়। যার কারণে ১০-১২ দিন ধরে ওই সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। দুর্ভোগ কমাতে সিটি করপোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে। গাজীপুর যাওয়ার সব বিকল্প রাস্তায় একসঙ্গে কাজ চলায় এই দুর্ভোগ আরো বেড়ে গেছে।

তিনি আরো জানান, এ দুর্ভোগ থেকে রক্ষা পেতে আগামী রবিবার থেকে গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা এবং ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য