Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজানের প্রথম বিশ দিনে ওমরা করেছেন ৪০ লাখেরও বেশি মুসল্লি

রমজানের প্রথম বিশ দিনে ওমরা করেছেন ৪০ লাখেরও বেশি মুসল্লি

পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে এ পর্যন্ত পবিত্র ওমরাহ হজ পালন করেছেন ৪০ লাখেরও বেশি মুসল্লি। আর এখনো প্রতিদিন দুই লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি ওমরাহ পালন করছেন।
সউদী আরবের গ্র্যান্ড মসজিদের ক্রাউড ম্যানেজমেন্ট বিভাগ বলছে, ইতিমধ্যেই পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রায় ৪০ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ হজ পালনের ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করেছে তারা।


ক্রাউড ম্যানেজমেন্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ওসামা আল-হুজাইলি জানান, রমজান মাসের প্রথম দিন থেকে এ পর্যন্ত ৪২ লাখ মুসল্লি ওমরাহ হজ পালনের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করেছেন।
তিনি আরও জানান, মুসল্লিদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে, গ্র্যান্ড মসজিদে ঢোকা সব মুসল্লিকে সুরক্ষিত রাখতে এবং বয়স্ক ও প্রতিবন্ধকতাসম্পন্ন ব্যক্তিদের সাহায্য করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
করোনার ধকল কাটিয়ে আগের রূপে ফিরেছে পবিত্র নগরী মক্কা। দুই বছরের বেশি সময় পর ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় সৌদি আরবের এ শহরটিতে ঢল নেমেছে মুসল্লিদের। তিল ধারণের ঠাঁই নেই মসজিদুল হারামে।


ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় সন্তুষ্ট বাংলাদেশিরাও। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আরও বেড়েছে মুসল্লিদের ভিড়। পবিত্র রমজান মাসে মহান আল্লাহর নৈকট্যলাভের আশায় মুসল্লিদের ঢল নেমেছে মক্কা ও মদিনায়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই ওমরাহ পালনে যাচ্ছেন অসংখ্য মানুষ।
মুসল্লিদের চাপ বাড়ায় নানা ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। পবিত্র কাবা চত্বরের ভিড় এড়াতে ইতেমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে করতে হয় আবেদন। অনুমতি ছাড়া মক্কায় তাওয়াফ ও মদিনায় জিয়ারত করলে গুনতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা।
এছাড়াও মদিনায় মসজিদে নববীতে রওজা জিয়ারতে পাঁচ বছর বয়সের নিচে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য