Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজানে দুই কোটি মুসল্লির মসজিদ-ই-নববী পরিদর্শন

রমজানে দুই কোটি মুসল্লির মসজিদ-ই-নববী পরিদর্শন

গত রমজান ও ঈদুল ফিতরের সময় দুই কোটি ২০ লাখ মুসল্লি মসজিদ-ই-নববী পরিদর্শন করেছেন। দেশটির পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এ সময় চার লাখ ছয় হাজার মুসল্লি মহানবী (সা.)-এর পবিত্র রওজা জিয়ারতের সুযোগ পেয়েছেন। এ ছাড়া এই সময়ে মুসল্লিদের ভেতর ৪৫ লাখ বোতল জমজমের পানি বিতরণ করা হয়েছে এবং তিন লাখ ৩৩ হাজার কনটেইনার পানি পান করার জন্য সরবরাহ করা হয়েছে।

করোনা মহামারির প্রকোপ শিথিল হওয়ায় দুই বছর পর এবার মসজিদ-ই-নববীতে মুসল্লিদের ইতিকাফের অনুমতি দেওয়া হয় এবং গণ-ইফতারের আয়োজন করা হয়। রমজানে সাধারণ মুসল্লিদের মধ্যে ৫০ লাখ প্যাকেট ইফতারি বিতরণ করা হয়েছে। এ সময় দুই লাখ ৮৩ হাজার মুসল্লি মসজিদ-ই-নববীর ডিজিটাল সার্ভিস দ্বারা উপকৃত হয়েছেন। রমজান ও ঈদের সময় মসজিদ-ই-নববীতে চার লাখ ৭২ হাজার গাড়ি পার্কিংয়ের সুবিধা গ্রহণ করে।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য