Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজানে বিহারের মুসলিমদের আগে ছুটির নির্দেশনায় তীব্র প্রতিবাদ বিজেপির

রমজানে বিহারের মুসলিমদের আগে ছুটির নির্দেশনায় তীব্র প্রতিবাদ বিজেপির

রমজান মাস উপলক্ষে মুসলিম কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে বিহার সরকার। জানানো হয়েছে, রমজান মাসে মুসলিম কর্মীরা তাড়াতাড়ি কাজে যোগ দেয়ার ও নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফেরার সুযোগ পাবেন। আর এই ঘোষণা শুনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা। তাদের দাবি, রাম নবমী পালনের জন্য একই সুযোগ হিন্দুরা কেন পাবে না?

বিহার সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, রমজান মাসে মুসলিম সরকারি কর্মীরা নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কাজে যোগ দিতে পারবেন। আবার অন্য দিন যখন কাজ শেষ হয়, তার এক ঘন্টা আগে বের হওয়ার সুযোগ পাবেন তারা।

তবে কর্মীদের জন্য এমন পদক্ষেপ একেবারেই ভালোভাবে নেননি ওই রাজ্যের বিজেপি নেতারা। ওই একই সময় হিন্দুদের জনপ্রিয় উৎসব রাম নবমীও পালিত হয়। তাই হিন্দুদের জন্যও এমন নির্দেশিকা জারির দাবি জানিয়েছেন তারা।

সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য