Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাউজানে টানা ৪১ দিন নামাজ পড়ে ১২ শিক্ষার্থী পেল পুরুস্কার

রাউজানে টানা ৪১ দিন নামাজ পড়ে ১২ শিক্ষার্থী পেল পুরুস্কার

চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশু কিশোরদের মসজিদে নামাজ আদায়ে উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিত ৪১ দিন জামাতে সালাত আদায় করায় পুরস্কার পেয়েছে ১২ জন শিক্ষার্থী।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি ”এর  দিক নির্দেশনায়, রাউজান পৌরসভার মেয়র  জমির উদ্দিন পারভেজ‍‍`র পক্ষ থেকে শিশু ও কিশোরদের মাঝে বাই সাইকেল ও নগদ অর্থ উপহার দেওয়া হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাউজান পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের আলিখীল বায়তুল সুলতান জামে মসজিদে ৪১ দিন জামাতে সালাত আদায় করা এসকল শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জনাব জসিম উদ্দিন চৌধুরী, বায়তুল সুলতান জামে মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি মো নুরুল আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য