Sunday, September 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাজধানীতে ঘরে কীটনাশক প্রয়োগের পর অসুস্থ হয়ে দুই ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ঘরে কীটনাশক প্রয়োগের পর অসুস্থ হয়ে দুই ভাইয়ের মৃত্যু

রাজধানীতে তেলাপোকা মারার উদ্দেশ্যে প্রয়োগ করা কীটনাশকের বিষক্রিয়ায় শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- শায়েন মোবারাত জাহিন (১৫) ও তার ছোট ভাই শাহিল মোবারাত জোহান (৯)। তারা মোবারক হোসেন ও শারমিন জাহান লিমা দম্পতির সন্তান।

পুলিশ ও শিশুটির পরিবার জানিয়েছে, গত শুক্রবার বসুন্ধরার ১ নম্বর ব্লকে তাদের নতুন বাড়িতে একটি পেস্টকন্ট্রোল সার্ভিসের কর্মীরা কীটনাশক স্প্রে করেন। কীটনাশক ব্যবহার করায় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে এক দিন বাইরে অবস্থান করে।

রোববার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার পর কীটনাশকের বিষক্রিয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে জোহান এবং রাতে জাহিন মারা যায়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের বাবা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য