Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাজধানীর ছয় হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

রাজধানীর ছয় হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

সারা দেশে ডেঙ্গু রোগীদের দ্রুততম সময়ে সঠিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Bangladesh Pratidin
ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালগুলো হলো-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর; রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা; আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা; লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা; কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা।
এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ২৪৩ জন ও ঢাকার বাইরে রয়েছেন ৩৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আট হাজার ৩১৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ১৩৪ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য