Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবররাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে হাসনাতের নতুন হ্যাশট্যাগ

রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে হাসনাতের নতুন হ্যাশট্যাগ

রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন হ্যাশট্যাগ শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

সবশেষ ৩টা ১১ মিনিটি দুটি হ্যাশট্যাগ দেন হাসনাত।

একটিতে লেখেন ‘স্টপ পলিটিকাল কন্সপিরেসি’ এবং অন্যটিতে লিখেছেন ‘উই আর অলরেডি শহীদ’।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টাকারীদের উদ্দেশ্যে বলেন, ‘ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারন করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।’

সম্প্রতি ভারতের গণমাধ্যম দ্য হিন্দু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার প্রকাশ করেছে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না। 

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আপত্তি আছে কিনা এমন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি রাজনীতিবিদ নই যে— একটি দল বা অন্য দল বেছে নেবে।

আমি রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি। আমি নিজেকে কখনো রাজনীতিবিদ হিসেবে দেখি না বলেও মন্তব্য করেন তিনি।

ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের সুযোগের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের এমন বক্তব্যের প্রতিবাদে ওই স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য