Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাফাতে আরও সেনা পাঠাবে ইসরায়েল

রাফাতে আরও সেনা পাঠাবে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদস্থান রাফাতে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট বৃহস্পতিবার (১৬ মে) এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন।

এতে তিনি বলেছেন, “রাফাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সেখানে আরও সেনা প্রবেশ করবে। রাফাতে বেশ কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। সামনে আরও সড়ঙ্গ ধ্বংস করা হবে।”ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, “আমাদের অভিযানের তীব্রতা বাড়বে। হামাস এমন কোনো সংগঠন নয় যেটি পুনর্গঠিত হতে পারবে। তাদের কোনো রিজার্ভ সেনা নেই। তাদের অস্ত্র তৈরির সক্ষমতা নেই। অস্ত্র সরবরাহের ব্যবস্থা নেই এবং যারা (হামাসের যোদ্ধা) আমাদের হামলার শিকার হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। যার ফলাফল হলো আমরা তাদের ক্লান্ত করে ছাড়ব।”

ইসরায়েলের সেনারা এখন মূলত হামলা চালাচ্ছে গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত ও নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য