Friday, June 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররামেক হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু

করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছিল রামেক হাসপাতালের করোনা ইউনিটে। ফলে একদিনের ব্যবধানে আবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে রামেক হাসপাতালের করোনা ইউনিটে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনায় ছয়জন ও করোনা উপসর্গে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের তিনজন, পাবনার সাতজন, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে রয়েছেন।’

রামেক হাসপাতাল পরিচালক বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন মারা গেছেন। আর করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর চারজন, নাটোরের দুইজন, পাবনার পাঁচজন ও মেহেরপুরের একজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৮৩ জন ও উপসর্গ নিয়ে ২২০ জন ভর্তি রয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন।’

তিনি আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৭৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫৯ জনের করোনা পজিটিভ ফল আসে।’

রামেক হাসপাতাল সূত্র জানায়, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাইয়ের প্রথম ২৮ দিনে বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট ৪৯২ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য