Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার : ওআইসি মহাসচিব

রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার : ওআইসি মহাসচিব

রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা সোমবার বলেছেন, ওআইসি’র পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সাথে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

হুসাইন ইব্রাহিম ত্বাহা আরো বলেন, যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব। এ অবস্থায় রাশিয়ার সাথে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে।

ওআইসি’র একটি প্রতিনিধিদল গত রোববার রাশিয়া সফর করেছেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাত করেন। রুশ কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে তার আলোচনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য