Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাসুল সা: নির্দেশিত শ্রমনীতি ছাড়া শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান হবে না :...

রাসুল সা: নির্দেশিত শ্রমনীতি ছাড়া শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান হবে না : শ্রমিক কল্যাণ ফেডারেশন

‘দেশে দেশে শ্রমজীবী মানুষের যে দুর্দশা চলছে, রাসুল সা: নির্দেশিত শ্রমনীতি ছাড়া তার স্থায়ী সমাধান হবে না‘ বলে মন্তব্য করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সোমবার সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে কর্মসূচি পালনকালে সংগঠনটির নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন।

নেতৃবৃন্দ বলেন, মোহাম্মাদ সা: আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ‘রাহমাতুল-লিল-আলামিন’ তথা ‘সৃষ্টি জগতের জন্য রহমত’ বলে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসুল সা:-কে সর্বকালের সকল মানুষের জন্য পথের দিশা দিয়ে পাঠিয়েছেন। রাসুল সা:-এর দেখানো পথে রয়েছে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির নিশ্চয়তা। এছাড়া কোনো বিকল্প পথ নেই।

তারা আরো বলেন, আজকের পৃথিবীতে সর্বত্র হানাহানি, সংঘাত, হিংসা-বিদ্বেষের আগুন জ্বলছে। একদল মানুষকে সুখে রাখার জন্য আরেক দল মানুষের প্রতি অন্যায়-অবিচার করা হচ্ছে। আজ বিশ্বে শ্রমিকরা বড় অসহায়। পুঁজিবাদ, সমাজতন্ত্র নামক ভ্রান্ত মতবাদ দিয়ে শ্রমিকদের ঠকানো হচ্ছে। মালিক-শ্রমিকের মাঝে শ্রেণি বিভাজন সৃষ্টি করে শ্রমিকদের মান-সম্মান বিলীন করে দেয়া হচ্ছে। অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের কাছে শ্রমিকরা ছিলো সম্মানিত। তিনি শ্রমিকদের অত্যন্ত ভালোবাসতেন। শ্রমিকদের দুর্ভাগ্য, বর্তমানে রাসূল সা:-এর জীবনী অনুসরণ করা হচ্ছে না। সেজন্য তাদের জীবনে এ দুর্ভোগ নেমে এসেছে।

নেতৃবৃন্দ বলেন, শ্রমজীবী মানুষসহ সকল পথ ও মতের মানুষের মুক্তির জন্য একমাত্র পথ রাসূল সা:-এর জীবনের পূর্ণ অনুসরণ করা। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও সম্পদের সুষ্ঠু বণ্টনের জন্য রাসূল সা:-এর দেখানো পথে চলতে হবে। তাহলেই আজকের পৃথিবীর অন্ধকার দূরীভুত হবে। সমাজ ও রাষ্ট্রে সত্যিকারের আলো নেমে আসবে। পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে শান্তি।

সংগঠনটির নিম্মোক্ত শাখায় কর্মসূচি পালিত হয়েছে

ঢাকা মহানগরী উত্তর : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর সভাপতি মো: মুহিব্বুল্লাহর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন মহানগরের সহ-সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান।

চট্টগ্রাম মহানগরী : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা সভাপতি এম আসাদ আদিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিস শিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ড: মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম, ফেডারেশনের মহানগরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান, সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান প্রমুখ।

কুমিল্লা মহানগরী : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর অন্তর্ভুক্ত কুমিল্লা জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি মো: মহিউদ্দিন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ফেডারেশনের কুমিল্লা মহানগরীর সভাপতি কাজী নজির আহমাদ। আলোচনায় ইউনিয়নের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করেন।

ভোলা জেলা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো: মুহিব্বুল্লাহ। বিশেষ অতিথি ফেডারেশনের জেলা সভাপতি মো: হারুনুর রশিদ, উপজেলার প্রধান উপদেষ্টা মো: আবুল কাশেম প্রমুখ।

বাগেরহাট জেলা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি এস এম রাহাদ।

মাদারীপুর জেলা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলার ডাসার উপজেলার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মো: রুস্তম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সাবেক জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান হামিদী।

হবিগঞ্জ জেলা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা উত্তর : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তরের কানাইঘাট উপজেলার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি হাফেজ ফয়েজ আহমাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক।

লক্ষ্মীপুর জেলা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলার শহর শাখার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহর সভাপতি মঞ্জুরুল আলম মিরনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী।

প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য