Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

রোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অন্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ কোটি ডলার সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছে।

মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এদের সবাই খাবারের জন্য সাহায্য সংস্থাগুলোর দেওয়া মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য প্রয়োজনীয়তা নিরূপণ, সেই অনুযায়ী টেকসই পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্য তহবিল তৈরি করতে দুই বছর মেয়াদী একটি প্রকল্প সোমবার থেকে শুরু হয়েছে। এর নাম দেয়া হয়েছে ২০২৫-২০২৬ জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)।

বাংলাদেশ সরকারের নেতৃত্বে এই প্রকল্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও শরণার্থী সংস্থার পাশাপাশি ১১৩টি সহযোগী সংস্থা অংশ নিচ্ছে।

এসব সংস্থার পক্ষ থেকে প্রথম বছর রোহিঙ্গা ও স্থানীয় কম্যুনিটির সদস্যদের জন্য সহায়তা করতে প্রায় ৯৪ কোটি ডলার সহায়তার আবেদন জানানো হয়েছে।

সোমবার জেনিভায় দাতাদের কাছে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা তুলে ধরে জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন, আট বছর পরে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পাদপ্রদীপের বাইরে চলে গেলেও তাদের সংকটের সমাধান হয়নি।

তাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া, রান্নার জ্বালানি বা মৌলিক আশ্রয় দিতে না পারলে বিশাল ও দুর্বল এই জনগোষ্ঠীর জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে ওই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে রোহিঙ্গাদের জন্য প্রতিদিনের বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছিল জাতিসংঘ। এর মধ্যেই তাদের জন্য সহায়তা বৃদ্ধির এই আবেদন জানানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য