Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি’

‘রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি’

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য আইনি লড়াইয়ের সহযোগিতা করছে ওআইসি, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ওআইসি সব সময় থাকবে, এমনটি জানিয়েছেন ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ওআইসি’র এই প্রতিনিধিদল।

রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন তারা। ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা ব্যক্তি নয়, সরকারের সঙ্গে: পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকে প্রতিনিধি দলে ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে ৫ সদস্য এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধি ছিলেন।

এরআগে প্রতিনিধি দলটি রবিবার সকালে হেলিকপ্টার যোগে ভাসানচরে যান। সেখানে তাঁরা কক্সবাজার থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়া পৌঁছেন।

ইত্তেফাক/এসআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য