Tuesday, June 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রদূতদের বৈঠক

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রদূতদের বৈঠক

বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আজ রবিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) সাড়াদান সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, প্যালেস্টাইন (ফিলিস্তিন), ইরান, ইরাক, তুরস্ক ও চীনের রাষ্ট্রদূতসহ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, ইউএনএইচসিআর ও বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ জননিরাপত্তা সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব উপস্থিত ছিলেন।


জিসিসি প্লাস ফোরামের এই সভায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের খাদ্যসহ বিভিন্ন সহয়তা দেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।


‘সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের নিজ দেশ মায়ানমারে মর্যাদপূর্ণ স্থায়ী প্রত্যাবাসনের মধ্যে নিহিত’- উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রদূতদের জানান। রোহিঙ্গাদের স্থানীয় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই জানিয়ে মুখ্য সচিব তাদের জন্য ভাসানচরে সম্প্রসারিত সাময়িক শেল্টার তৈরিতে অংশগ্রহণকারী রাষ্ট্রদূতদের সহযোগিতা কামনা করেন।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মানবিক ও খাদ্য সহায়তায় বিশ্ব খাদ্য সংস্থাসহ সাহায্যকারী সংগঠনগুলোর মাথাপিছু বরাদ্দ হ্রাসের বিষয়টি তুলে ধরে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ডব্লিউএফপি’র প্রতিনিধি সকলকে সহায়তার আহবান জানান।


বৈঠকে সউদী আরব, ইরান, প্যালেস্টাইন (ফিলিস্তিন), তুরস্ক, কাতার, কুয়েত ও চীনের রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের যে কোনো উদ্যোগকে পাশে থেকে সমর্থন ও সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বসেছেন জাতিসংঘ ও একাধিক রাষ্ট্রের রাষ্ট্রদূতরা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার বিকেলে এ বৈঠক শুরু হয়।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীন, সউদী, ইরান, মিসর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ডাব্লিউএফপি, ইউএনএইচসিআরের রাষ্ট্রদূতরা উপস্থিত আছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য