Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন ইউনুস-গুতেরেস, ক্যাম্পজুড়ে নিরাপত্তা জোরদার

রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন ইউনুস-গুতেরেস, ক্যাম্পজুড়ে নিরাপত্তা জোরদার

এক লাখেরও বেশি রোহিঙ্গার সাথে বসে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনুস। শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে সফরের শেষ পর্বে তারা এই আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

সফরসূচি হিসেবে মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গুতেরেস উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছাবেন। সেখানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর, কাদ্য সংস্থা-ডব্লিউএফপি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এবং অন্যান্য মানবিক সংস্থাগুলোর প্রতিনিধিরা তাকে শিবিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এরপর গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সাথে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন। বিকেলে তিনি কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন। সফরের শেষ পর্বে প্রায় এক লাখের বেশি রোহিঙ্গার সাথে বসে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী বলেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুরো নিরাপত্তাব্যবস্থা সমন্বয় করবে এবং সফরকে ঘিরে বহু স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জসিম উদ্দিন বলেন, সফরকালীন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী তদারকি করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে শরণার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য