Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ কমান্ডারসহ গ্রেফতার ৪

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ কমান্ডারসহ গ্রেফতার ৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির এক সময়কার বডিগার্ড আকিজসহ চারজন আরসা সদস্যকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের গ্রেফতার করে।কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প-২০ এ অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আরসার সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলি আমরা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব ধাওয়া দিয়ে চারজনকে গ্রেফতার করেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার চারজনের মধ্যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশ শাখার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গত এক বছরে ক্যাম্প থেকে আরসার মোট ১০১ জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৬০টি দেশি-বিদেশি অস্ত্র, ৫০ কেজির বেশি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য