Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলালমনিরহাট সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবকের মৃত্যু

লালমনিরহাট সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবকের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী সীমান্তে ৯০১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মৃত সাদ্দাম হোসেন (৩২) একই ইউনিয়নের ভুন্টিয়ামঙ্গল এলাকার আছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে নির্যাতন করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা জানান, তিনি লাশ দেখেছেন, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনে তার মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম নিহত সাদ্দাম হোসেনের বাড়ি পরিদর্শন করেছেন।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য