Saturday, September 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেখবর‘লাশে ভরে গেছে গাজা সিটির রাস্তা’ 

‘লাশে ভরে গেছে গাজা সিটির রাস্তা’ 

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহত হয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। খবর আল জাজিরার। 

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা সিটির রাস্তা লাশে ভরে গেছে। গাজা সিটির তাল আল-হাওয়া শহরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৩০ ফিলিস্তিনি। 

তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি ইসরায়েল।

এদিকে সম্প্রতি চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট জানিয়েছে, গাজায় ৯ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য