Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলেবাননে ট্যাংকার বিস্ফোরণে নিহত বেড়ে ২৮

লেবাননে ট্যাংকার বিস্ফোরণে নিহত বেড়ে ২৮

লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে লেবানন রেডক্রস জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোয় নেয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। এদের ১৭ জনের অবস্থা গুরুতর, তাদের জরুরিভিত্তিতে রক্ত প্রয়োজন বলে লেবানন রেডক্রস জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
লেবানন বর্তমানে তীব্র জ্বালানি সংকট চলছে। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। হাসপাতালগুলো জ্বালানি সংকটের কথা জানিয়ে যে কোনো সময় তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছে।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেন, আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়। এর মাধ্যমে এক বছর আগে বৈরুত বন্দরে হওয়া বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেছেন তিনি। এসব ঘটনার জন্য প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি।
হারিরি দেশটির নেতৃস্থানীয় সুন্নি মুসলিম রাজনীতিক। লেবাননের উত্তরাঞ্চলে সুন্নি মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। তাদের এ নেতা প্রকাশ্যে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের বিরোধিতা করে আসছেন। মিশেল আউনের প্রতিষ্ঠিত পার্টির বর্তমান প্রধান জিবরান বাসিল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য