Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরলেবাননে যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরাইলে মার্কিন দূত

লেবাননে যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরাইলে মার্কিন দূত

মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন চলমান আন্তঃসীমান্ত হামলার মধ্যে বৈরুতে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সাথে দেখা করেছেন। যুদ্ধবিরতির অগ্রগতির আলোচনায় দুপক্ষের দ্বিতীয় বৈঠক এটি। এরপর বুধবার ইসরাইলে পৌঁছেছেন তিনি। 

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। 

একজন ইসরাইলি কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেছেন, হোচস্টেইনের সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি। যদিও অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, প্রবীণ রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন। ইসরাইলে পৌঁছানোর পর, হোচস্টেইন এরইমধ্যে নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টা কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সাথে দেখা করেছেন।

বেরির সাথে তার দ্বিতীয় বৈঠকের পর লেবাননে হোচস্টেইন বলেছেন, লেবাননের সরকার এবং হিজবুল্লাহ অনেকাংশে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত, যদিও কিছু ইস্যুতে এখনো দ্বন্দ্ব  রয়ে গেছে। 

এদিকে জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, গত দুই মাসে লেবাননে ২০০ জনেরও বেশি শিশু নিহত এবং ১১০০ জন আহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১।

সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল বড় আক্রমণ শুরু করলে পুরনো সংঘাত সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়। এরপর কয়েক দফায় লেবাননে যুদ্ধবিরতির চেষ্টা করেও এখনো সফলতা মিলেনি। ইসরাইল বলছে, যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলার স্বাধীনতা চায় তেল আবিব। তবে এই ধরণের শর্ত মানার পক্ষে নয় লেবানন সরকার এবং হিজবুল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য