শত্রুপক্ষকে (ইয়েমেন) সহযোগিতা করার অভিযোগে শনিবার (১০ এপ্রিল) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শত্রুকে সহযোগিতার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ ভয়াবহ বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়ছে।
বিবৃতি বলা হয়, শত্রুদের সহযোগিতা করার মতো চরম বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিশ্বাসঘাতকতার জন্য সৌদি সামরিক বাহিনীর স্বার্থ হুমকির মুখে পড়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
বিবৃতিতে তিন সেনার নাম মোহাম্মাদ বিন আহমেদ, শাহের বিন ঈসা ও হামুদ বিন ইবরাহিম বলে উল্লেখ করা হয়েছে।
গত ছয় বছর ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছে সৌদি আরবের।
