Thursday, October 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি গুজব : শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি গুজব : শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে কথা বলা হচ্ছে, তাকে গুজব বলছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে আবার সভা করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।’

এই সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য