Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশিয়া হিজবুল্লাহকে আরব বিশ্বের জন্য হুমকি মনে করে সৌদি আরব

শিয়া হিজবুল্লাহকে আরব বিশ্বের জন্য হুমকি মনে করে সৌদি আরব

লেবাননে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের অভিযোগ, আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য হিজবুল্লাহ হুমকি স্বরূপ। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

বৃহস্পতিবার লেবাননে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি দেশটির ওকাজ পত্রিকাকে বলেন, লেবাননের এ সংগঠনটির (হিজবুল্লাহ) কর্মকাণ্ড ও আচরণ আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।

তিনি বলেন, হিজবুল্লাহ তাদের সিদ্ধান্তকে লেবাননের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ও দেশটির সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেয়। এর মাধ্যমে তারা লেবাননের শান্তি ও নিরাপত্তাকে ব্যাহত করছে।

ওয়ালিদ বুখারি জোর দিয়ে বলেন, লেবাননের রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর হিজবুল্লাহ আধিপত্যকে বন্ধ করতে হবে। তাদেরকে অস্ত্র হাতে তুলে নেয়া থেকে বিরত রাখতে হবে। কারণ, তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না মেনে এসব অস্ত্র ব্যবহার করছে। তারা লেবাননের বাইরে (অন্য আরব দেশগুলোতে) হস্তক্ষেপ করছে।

সৌদি রাষ্ট্রদূতের এমন বক্তব্যের আগে হিজবুল্লাহ প্রধান বলেছিলেন, সৌদি আরব উগ্রবাদী চিন্তা-ভাবনার বিস্তার ঘটাচ্ছে।

সূত্র : ইয়েনি শাফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য