Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশুধু জার্মানিতে ভোট হলে এরদোগানই জিততেন

শুধু জার্মানিতে ভোট হলে এরদোগানই জিততেন

জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের প্রায় দুই-তৃতীয়াংশ ভোট প্রেসিডেন্ট এরদোগানের ভাগেই পড়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দাবি করছে। তবে এতে জার্মানির রাজনীতিকদের মধ্যে অস্বস্তি থেকেই যাচ্ছে।

রজব তাইয়েব এরদোগান এই প্রথম তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি জয়ের মুখ দেখলেন না। ২৮ মে তাকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলুর বিরুদ্ধে আবার ভোটের লড়াইয়ে নামতে হবে। তবে নির্বাচনের সার্বিক ফলাফলের বিচারে ৫০ শতাংশের মাত্রা পেরোতে না পারলেও বিদেশে বসবাসরত তুর্কি নাগরিকদের বিপুল সমর্থন আদায় করতে পেরেছেন এরদোগান। বিশেষ করে জার্মানিতে বসবাসরত তুর্কিদের ভোটের প্রায় দুই-তৃতীয়াংশ তাঁর ঝুলিতেই গেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু দাবি করছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে এরদোগান সরকার বিদেশে বসবাসরত তুর্কি নাগরিকদের ভোটাধিকার চালু করেছে।

চূড়ান্ত পরিসংখ্যান শেষ পর্যন্ত যাই হোক না কেন, জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের মধ্যে এরদোগানের প্রতি বিপুল সমর্থন নিয়ে কার্যত কোনো সংশয় নেই।

২০১৮ সালের নির্বাচনে তিনি জার্মানি থেকে ৬৪ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছিলেন। অন্য কোনো দেশে এত বেশি তুর্কি নাগরিক বাস করেন না।
সূত্র : ডয়চে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য