Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশেখ জাররাহ শরণার্থী শিবিরে আবার সংঘর্ষ শুরু

শেখ জাররাহ শরণার্থী শিবিরে আবার সংঘর্ষ শুরু

ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানির মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালালে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময়কার ফুটেজে দেখা যাচ্ছে যে, ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের দিকে চেয়ার ছুঁড়ে মারছে।

ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, শনিবার শুরু হওয়া সংঘর্ষ রবিবার পর্যন্ত চলে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন তবে সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।


এর আগে, অন্তত ৫৪ জন উগ্র ইহুদিবাদী পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি সেনারা তাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং মসজিদ সংস্কারের কাজে নিযুক্ত একজন নির্মাণ শ্রমিককে আটক করে। এছাড়া, গত সপ্তাহে ইসরায়েলি জঙ্গিবিমান দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। এসব উসকানিমূলক তৎপরতা অব্যাহত থাকলে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর নতুন করে সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য