Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসউদীতে বাংলাদেশি হজযাত্রীর প্রথম মৃত্যু

সউদীতে বাংলাদেশি হজযাত্রীর প্রথম মৃত্যু

সউদী আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার মক্কায় মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামের এক বাংলাদেশি মারা যান। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার পাসপোর্ট নম্বর: অ০১০১২২২৮।


গত ৫ জুন থেকে মোট ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সউদী আরব পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর এই প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। সউদী আরবে নিযুক্ত মৌসুমি হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।


চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ হজযাত্রী যাবেন। গত ৫ জুন থেকে হজযাত্রীদের সউদী আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। সউদী আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য