Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকসকাল থেকে শুরু হচ্ছে ইরানের সকল বন্দরে মার্কিন বাহিনীর নৌ অবরোধ, আবারও...

সকাল থেকে শুরু হচ্ছে ইরানের সকল বন্দরে মার্কিন বাহিনীর নৌ অবরোধ, আবারও হামলা শুরুর কথা ভাবছেন ট্রাম্প

গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাপ্তি আনতে ব্যর্থ হওয়ার পর ইরানে আবার বিমান হামলা শুরু করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেনামি মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ বিবেচনায় রেখেছেন। এর মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধের বিষয়ও রয়েছে, যা তিনি গতকাল রোববার ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস বিবিসিকে জানায়, সব বিকল্প খোলা আছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের চাঁদাবাজি বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, অন্যান্য বিকল্পও বিবেচনায় রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে কেউ কিছু বলে থাকলে তা অনুমাননির্ভর।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করা হবে। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী ওই দিন সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা-যাওয়া করা সব ধরনের নৌ-চলাচল বন্ধ থাকবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ফল ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করবে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য