Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকনিজেকে আল-আকসা মসজিদের মাস্টার দাবি করলেন ইসরাইলি মন্ত্রী

নিজেকে আল-আকসা মসজিদের মাস্টার দাবি করলেন ইসরাইলি মন্ত্রী

নিজেকে আল-আকসা মসজিদের মাস্টার দাবি করলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এ ছাড়াও আল-আকসায় ইহুদিদের প্রবেশ আরও বাড়ানোর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১২ এপ্রিল) ইসরাইলের এই মন্ত্রী আল-আকসায় অনুপ্রবেশ করেন। চুক্তি অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গনে ইহুদিরা প্রবেশ করতে পারবে, কিন্তু কোনো প্রার্থনা করতে পারবে না। তবে সাম্প্রতিক সময়ে ইতমার এ চুক্তি লঙ্ঘন করছেন।

আল-আকসায় গিয়ে বেন গিভির বলেছে, “আজ মনে হচ্ছে, তুমি (আমি) আমি এই হাউজের মাস্টার। আমি প্রধানমন্ত্রীর ওপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছি যেন আরও অনেক কিছু করা হয়। আমাদের আরও সামনে এগোতে হবে, আরও উঁচুতে উঠতে হবে।”

আগের তুলনায় বর্তমানে আল-আকসার পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে বলেও দাবি করেছেন এ উগ্রপন্থি। তিনি জানান, যখন তিনি কিশোর ছিলেন তখন ভয়ে ভয়ে আল-আকসায় যেতেন। কিন্তু এখন তারা সেখানে প্রার্থনা করতে পারছেন।”

বেন গিভির বলেন, “কী অভাবনীয় পরিবর্তন! যখন আমি কিশোর বয়সে প্রথমবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলাম, তখন ফিলিস্তিনিরা ‘আল্লাহু আকবর’ ধ্বনি থামাত না এবং আমাদের ঘিরে ধরত। সেখানে যদি কোনো ইহুদি নিচু স্বরে কিছু বিড়বিড়ও করত, তবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হতো।”

এদিকে বেন গিভিরের এই ধৃষ্টতাপূর্ণ আচরণের নিন্দা জানিয়েছে জর্ডান। বর্তমানে জর্ডানের ওয়াকফ বোর্ড আল-আকসা দেখভালের দায়িত্বে আছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য