Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসরকারি কাজে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করবে সৌদি আরব

সরকারি কাজে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করবে সৌদি আরব

সৌদি আরব এখন থেকে সরকা কাজে ইংরেজি ক্যালেন্ডার (গ্রেগোরিয়ান) ব্যবহার করবে। সৌদি মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে।

ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

তবে ইসলামি শরিয়ার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডারের ব্যবহার অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সৌদি আরব ২০১৬ সালে দেশের সরকারি ও আইনগত কিছু কার্যক্রমে হিজরি ক্যালেন্ডারের বদলে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল।

সৌদি আব ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চান্দ্রভিত্তিক হিজরি ক্যালেন্ডার ব্যবহার করে আসছিল। তবে ইংরেজি ক্যালেন্ডার দ্বিতীয় ক্যালেন্ডার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

হিজরি ক্যালেন্ডার ১২ মাসের হলেও চাঁদ দেখার ভিত্তিতে এতে প্রতি মাসে থাকে ২৯ থেকে ৩০ দিন। সাধারণত হিজরি ক্যালেন্ডার দিন হয় ৩৫৪টি। আর গ্রেগরিয়ান তথা ইংরেজি ক্যালেন্ডারে দিন থাকে ৩৬৫টি। অর্থাৎ হিজরি ক্যালেন্ডারে সাধারণত ১১টি দিন কম হয়।

সূত্র : সিয়াসত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য