Friday, July 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন

সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ সড়ক, রেল ও নৌপথ অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবির পাশাপাশি সারাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করছে র‍্যাব।

সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা দলও নজর রাখছে।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য