Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাজি নয় ভারত

সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাজি নয় ভারত

সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করা নিয়ে পাকিস্তানের যাবতীয় উদ্যোগ বিফলে যেতে বসেছে। ভারত স্পষ্ট জানিয়ে দিল, যে যে কারণে এই আঞ্চলিক জোটের শীর্ষ সম্মেলন বন্ধ রয়েছে তার কোনো পরিবর্তন এখনো হয়নি। তাই শীর্ষ সম্মেলন নিয়ে ঐকমত্যও নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার এ কথা বলেন।

সার্ক শীর্ষ সম্মেলন বন্ধ রয়েছে ২০১৬ সাল থেকে। সে বছর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু উরিতে সন্ত্রাসবাদী আক্রমণের প্রতিবাদে ভারত সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের পর পাকিস্তান নয়া উদ্যমে সম্মেলন করতে উৎসাহী হয়ে উঠেছে। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সম্প্রতি সেই আগ্রহের কথা জানিয়ে বলেছেন, অসুবিধা থাকলে ভারত ওই সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিতে পারে।

কোরেশির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ভারতকে পাঠানো হয়েছে কি না এবং এ সম্পর্কে ভারতের মনোভাব কী, তা জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন, গণমাধ্যমে এ–সংক্রান্ত খবর ভারতের নজরে এসেছে। যে যে কারণে সার্ক শীর্ষ সম্মেলন ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে, তা এখনো অপরিবর্তিত আছে। কাজেই শীর্ষ সম্মেলন নিয়ে ঐকমত্য নেই।

সার্কের সনদ অনুযায়ী, সদস্যদেশগুলোর সবাই একমত না হলে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে না।

সম্মেলন না হওয়ার জন্য শাহ মাহমুদ কোরেশি ভারতের একগুঁয়েমি মনোভাবকে' দায়ী করেছিলেন। সার্ককেঅকার্যকর’ করে তোলার দায়ও পুরোপুরি ভারতের ওপর চাপিয়েছিলেন তিনি।

ভারতের দিক থেকে সার্কের সম্মেলনে যোগদানে রাজি হওয়ার অন্য অসুবিধাও রয়েছে। এই আঞ্চলিক জোটের অন্যতম সদস্য আফগানিস্তান। কিন্তু তালেবানশাসিত আফগানিস্তানকে ভারত এখনো স্বীকৃতি দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য