Monday, November 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসিরাজুদ্দিন হাক্কানির পাসপোর্ট বাতিল : পাকিস্তান-তালেবান সম্পর্কে তিক্ততার ইঙ্গিত!

সিরাজুদ্দিন হাক্কানির পাসপোর্ট বাতিল : পাকিস্তান-তালেবান সম্পর্কে তিক্ততার ইঙ্গিত!

পাকিস্তান কর্তৃপক্ষ তালেবান-শাসিত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির পাকিস্তানি ‘পাসপোর্ট’ বাতিল করেছে। অনেক বিশ্লেষক বলছেন, কাবুল সরকারকে শাস্তি দেয়ার অংশ হিসেবে তার এই পাসপোর্ট বাতিল করা হয়েছে।

সম্প্রতি নাটকীয়ভাবে প্রকাশিত হয় যে সিরাজুদ্দিন হাক্কানি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন।
দৃশ্যত আফগানিস্তানে অবস্থান করে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের নিয়ন্ত্রণ করতে তালেবান সরকার সহযোগিতা না করায় পাকিস্তান বেশ ক্ষুব্ধ। পাকিস্তান দাবি করছে, আফগানিস্তানে টিটিপি সদস্যরা নিরাপদে অবস্থান করছে। টিটিপি সদস্যরা পাকিস্তানের বিভিন্ন স্থানে অন্তর্ঘাতমূলক কার্যক্রমও পরিচালনা করছে বলে পাকিস্তান দাবি করছে।

এদিকে পাকিস্তান সরকার তাদের দেশে অনিবন্ধিত আফগান উদ্বাস্তুদের চলে যেতে বলেছে। ইতোমধ্যেই ১৭ লাখ অনিবন্ধিত উদ্বাস্তুর মধ্য থেকে তিন লাখ ৩০ হাজার জনকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। প্রতিদিনই তাদের ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।

এ নিয়েও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে।

এদিকে হাক্কানি গোত্রের হাক্কানিরা দীর্ঘ দিন ধরেই পাকিস্তানের সামরিক বাহিনীর সহায়তা পেয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। নাঙ্গাহার প্রদেশভিত্তিক হাক্কানি পরিবারের প্রধান জালালুদ্দিন। এই গোত্রের সদস্য সিরাজুদ্দিন হাক্কানি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি তালেবান আন্দোলনের উপপ্রধানও।

পাকিস্তান সম্প্রতি ঘোষণা করে যে তারা জানতে পেরেছে যে সিরাজুদ্দিন হাক্কানি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন। তিনি এই পাসপোর্ট ব্যবহার করে দোহায় পর্যন্ত সফর করেছিলেন। দোহাতেই যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের আলোচনা হয়েছিল। তিনি ছিলেন অন্যতম আলোচক। এর জের ধরে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যহার ঘটে।

পরে তদন্তে দেখা যায়, সিন্ধু প্রদেশের সুক্কর থেকে সিরাজুদ্দিনের পাসপোর্টটি ইস্যু করা হয়েছিল। এই ঘটনার সাথে জড়িত থাকার কারণে দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানি দৈনিক দি নিউজ ইন্টারন্যাশনাল সম্প্রতি জানিয়েছে, প্রায় ৪০ হাজার আফগান পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করছে। এটি বড় ধরনের একটি কেলেঙ্কারি।

তবে সিরাজুদ্দিন হাক্কানি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করার কথা অস্বীকার করেছেন। আফগানিস্তানের ক্ষমা প্রেস হাক্কানির ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, হাক্কানির কখনো পাকিস্তানি পাসপোর্ট ছিল না এবং তিনি কোনো দেশ সফর করেননি।

সূত্রটি জানায়, বিধিনিষেধ থাকায় তিনি অন্য দেশ ভ্রমণ করতে পারতেন না। তিনি সবসময় গ্রেফতার এবং যুক্তরাষ্ট্রে প্রত্যাবাসনের ঝুঁকিতে থাকতেন। ফলে তার পাকিস্তানের পাসপোর্ট ব্যবহারের প্রয়োজন ছিল না।

সূত্রটি জানায়, তালেবান ক্ষমতায় ফিরে আসার পর চারটি দেশ স্বরাষ্ট্রমন্ত্রী হাক্কানিকে সফরের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তিনি ওইসব আমন্ত্রণ ফিরিয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য