Monday, June 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরসিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপর্যুপরি বিমান অভিযান

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপর্যুপরি বিমান অভিযান

যুক্তরাষ্ট্রের উপর্যুপরি বিমান অভিযানের লক্ষ্য ছিল সিরিয়ায় ইসলামিক স্টেট পরিচালিত বিভিন্ন শিবির। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, এই অভিযান ওই অঞ্চলে এবং বাইরে হামলাকে ব্যাহত করবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বলেছে, এই বিমান অভিযান চালানো হয় শুক্রবার।

তবে সিরিয়ার ঠিক কোন অংশে এটি চালানো হয়, সেই কথা সুনির্দিষ্টভাবে জানায়নি।

সিরিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৯০০ জন যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েন করা হয়েছে আর একইসাথে রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বে সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সেস, যারা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে তত্পর ছিল।

আইএস তাদের ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় অনেক স্থানই দখল করে নেয় এবং ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার একটি বড় অংশে খেলাফত ঘোষণা করে। কিন্তু ২০১৭ সালে তারা ইরাকে পরাজিত হয়। ২০১৯ সালের মার্চ মাসে তারা সিরিয়ার পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রিত ভূমিটিও হারায়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, এই আক্রমণ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে যেমন, তেমনি গোটা অঞ্চলজুড়ে এবং তার বাইরেও ইসলামিক স্টেটের পরিকল্পনা করা, সংগঠিত হওয়ার সক্ষমতাকে খর্ব করবে।

তারা বলছে, এই লড়াইয়ে ক্ষতির মূল্যায়ন চলছে এবং এতে কোনো বেসামরিক লোকের হতাহত হয়নি।

গত মাসে ইরাকের সামরিক বাহিনী বলেছে, ইরাকি বাহিনী ও মার্কিন সৈন্যরা এমন একজন শীর্ষ আইএস কমান্ডারকে হত্যা করেছে যাকে যুক্তরাষ্ট্র খুঁজছিল। ওই অভিযানে আরো কিছু শীর্ষ নেতাকে হত্যা করা হয়।

যখন আইএস ক্ষমতার শীর্ষে ছিল তখন তারা ব্রিটেনের অর্ধেক অঞ্চলের সমান অঞ্চলে তাদের শাসন চালিয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য