Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকসিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান

সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান

সিরিয়ার নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশটির আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে।

সিরিয়ার কার্যত নতুন নেতা আহমেদ আল-শারআ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের আঞ্চলিক প্রভাব প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে অনেকটা কমে গেছে।

শারআ সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ হায়াত আল-তাহরির শামের (এইচটিএস) প্রধান। তাঁর নেতৃত্বেই চলতি মাসের শুরুর দিকে এক আকস্মিক হামলায় দ্রুততম সময়ের মধ্যে আসাদ সরকারের পতন ঘটে।

আশারাক আল-আওসাতকে দেওয়া সাক্ষাৎকারে শারআ বলেন- সিরিয়ার বিদ্রোহীরা ইরানের আঞ্চলিক প্রকল্পকে ৪০ বছর পিছিয়ে দিয়েছে। এটি ইরানের প্রতি সিরিয়ার অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।

তিনি আরও বলেন, ‘ইরানি মিলিশিয়াদের সরিয়ে এবং সিরিয়াকে ইরানি প্রভাব থেকে মুক্ত করে আমরা আঞ্চলিক স্বার্থ রক্ষা করেছি- যা কূটনীতি বা বিদেশি চাপেও সম্ভব হয়নি। এতে আমাদের ক্ষয়-ক্ষতিও ছিল ন্যূনতম।’

আসাদের শাসনকালে সিরিয়ার মাধ্যমে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করত ইরান। হিজবুল্লাহর নতুন মহাসচিব নাইম কাসেম স্বীকার করেছেন, সিরিয়ার মাধ্যমে তাদের সরবরাহ পথ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য