Wednesday, July 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসিরিয়া থেকে আমেরিকা ও তুরস্ককে সেনা প্রত্যাহার করতে হবে

সিরিয়া থেকে আমেরিকা ও তুরস্ককে সেনা প্রত্যাহার করতে হবে

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলে তুরস্ক এবং আমেরিকা বিনা অনুমতিতে যেসব সেনা মোতায়েন করেছে তাদেরকে প্রত্যাহার করতেই হবে।

তিনি বলেন, আমেরিকা এবং তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে মূলত সেখানে দখলদারিত্ব কায়েম করেছে, এর অবসান ঘটাতে হবে। ফয়সাল মিকদাদ বলেন, সিরিয়া থেকে মার্কিন ও তুর্কি সেনারা যেসব সম্পদ লুটপাট করছে তাও বন্ধ করতে হবে।

গতকাল সোমবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় ফয়সাল আল-মিকদাদ এসব কথা বলেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়ায় উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে অভিযান চলছে, পুরো সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে এবং বাইরের কোনো চাপ কিংবা আগ্রাসন দামেস্ককে এ অবস্থান থেকে সরাতে পারবে না।

ফয়সাল আল-মিকদাদ আরো বলেন, আন্তর্জাতিক আইন মেনেই সিরিয়ায় বিদেশী দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তার সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা ও পাশ্চাত্যের দেশগুলোর আরোপ করা বর্বর নিষেধাজ্ঞারও কঠোর সমালোচনা করেন।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য