Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে পৌঁছেছেন

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে পৌঁছেছেন

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে বুধবার জেদ্দায় পৌঁছেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। সৌদি ও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সিরিয়ার সঙ্কটের রাজনৈতিক সমাধান বিষয়ে আলোচনা হবে। একইসাথে সিরীয় শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন বিষয়েও আলোচনা হবে।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করছেন। সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরব বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল। সম্প্রতি দেশটি তার নীতিতে পরিবর্তন এনেছে। তারা এখন দামেস্কের সাথে সম্পর্ক স্থাপনে আলোচনা শুরু করেছে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য