Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসীমানা নিয়ে বিরোধ: মিজোরাম পুলিশের গুলিতে আসামের ৬ পুলিশ নিহত

সীমানা নিয়ে বিরোধ: মিজোরাম পুলিশের গুলিতে আসামের ৬ পুলিশ নিহত

ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য আসাম ও মিজোরামের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধের জেরে হওয়া সংঘর্ষে আসামের ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সীমান্তবর্তী শহর বৈরেংতে এ সংঘর্ষের ঘটনায় আসামের অন্তত ৬০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

অভিযোগ উঠেছে, গতকাল সোমবার লায়লাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে আসামের দিকে আসছিলেন আসামেরই সরকারি আধিকারিকরা। তাদের দিকে হঠাৎই ইট, পাথর ছুড়তে শুরু করে স্থানীয় জনতা। সঙ্গে সঙ্গে সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে আসাম সরকার। টুইট করেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও। দু’জনেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন। একদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা লেখেন, ‘‘অমিত শাহজি, দয়া করে বিষয়টি দেখবেন। এসব এখনই বন্ধ করা দরকার।’ অন্যদিকে সরকার এভাবে সরকার চালাবেন কী করে? এই প্রশ্ন তুলে অমিত শাহ-কে ট্যাগ করে একটি টুইট করে হিমন্ত বিশ্বশর্মাও। পাশাপাশি তাঁরা দু’জনেই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন।

সেখানে অশান্তির আঁচ স্পষ্ট। তবে এই প্রথম নয়, গত জুন মাসেও সীমানা নিয়ে বিবাদে জড়িয়েছিল দুই রাজ্য। সে বারেও তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি।

হিমন্ত বিশ্বশর্মাও টুইটে আরও লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আসাম-মিজোরাম সীমান্তে আমাদের রাজ্যের সাংবিধানিক সীমানা রক্ষায় ছয় জন সাহসী সেনা প্রাণ উৎসর্গ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

বিডি প্রতিদিন/আবু জাফর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য